,

বিলাসবহুল গাড়িতে করে গরু চুরি!

news-image

অনলাইন ডেস্ক : চোরেরা হাঁস, মুরগি, গরু, ছাগল কত কিছুই না চুরি করে। তবে বিলাসবহুল গাড়িতে করে গরু চুরির ঘটনা কেউ কখনো শুনেছেন? এমনটাই ঘটনা ঘটেছে উজবেকিস্তানে। সেখানের সংঘবদ্ধ একদল চোর দামি গাড়িতে করে চুরি করেছে গরুর বাছুর।
চুরি করা বাছুর নিয়ে যাওয়ার সময় দুই চোরকে হাতেনাতে আটক করেছে দেশটির পুলিশ।

বিবিসির খবরে বলা হয়, গবাদি পশু চুরি বেড়ে যাওয়ায় আঞ্চলিক থানায় রিপোর্ট করে বুখারা অঞ্চলের গ্রামবাসীরা। পরে তাদের রিপোর্টের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে তারা দুই সন্দেহভাজনকে শনাক্ত করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা তাদের ওপর থেকে সন্দেহ এড়ানোর জন্য ম্যালিবু শেভ্রোলেটের গাড়িতে করে ভেড়া, গরু এবং ষাঁড় চুরি করে। সম্প্রতি ম্যালিবু শেভ্রোলেটের গাড়ির পেছনের জানালা দিয়ে মুখ বের করে থাকা একটি বাছুরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। পরে সেটি দেশটিতে ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে একজন লেখেন, ‘দামি গাড়িতে চড়ে গরুটি অন্তত খুশি।’
আরেকজন লিখেছেন, ‘ম্যালিবু গাড়িতে করে বিয়ের কনের মতো এসেছে বাছুর।’
পুলিশ বলছে, চুরি করা গবাদি পশু সীমান্তে বিক্রি করে দিতো সংঘবদ্ধ চোরের দলটি। আর গাড়িটিও চুরি করা।
জেনারেল মোটরসের আমেরিকান ব্র্যান্ড ম্যালিবু শেভ্রোলে উজবেকিস্তানে ভীষণ জনপ্রিয়। দেশটির বাজারে সবচেয়ে দামি গাড়ির মধ্যে অন্যতম এটি। বিলাস যাত্রায়ও অনেকেই এই গাড়ি ব্যবহার করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর