,

বেঁচে থাকার নিশ্চয়তা বিপন্ন করেছেন শেখ হাসিনা : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘একজন পিপি (পাবলিক প্রসিকিউটর) রহস্যজনক ভাবে অদৃশ্য হয়ে যাওয়া সরকারের বিভৎস দুঃশাসনের প্রতিফলন। আজকে মানুষের বেঁচে থাকার নিশ্চয়তা এই রাষ্ট্রে নেই। এই নিশ্চয়তা বিপন্ন করেছেন বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা।’

মঙ্গলবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ সব কথা বলেন। রিজভী বলেন, ‘রংপুর জেলা আইন কর্মকর্তা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিককে চার দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে সরকার গুম আর বিচারবর্হিভুত হত্যার রক্তস্নাত পথে আজকে দুর্বিসহ দুঃশাসন কায়েম করেছে সেখানে সরকারি দলের একজন পিপি রংপুর জেলার রথিষ চন্দ্র ভৌমিক।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘একজন পিপি চার দিন ধরে নেই। এটা উদ্বেগের বিষয়। কী ভয়ংকর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি হলে পরে একজন পিপি অদৃশ্য হয়ে যায়। এটি সরকারের বিভৎস দুঃশাসনের প্রতিফলন।’

রিজভী বলেন, ‘এ বিষয় আমাদের উপস্থাপন করার কারণ হচ্ছে- সামগ্রিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কত অবনতিশীল হয়েছে, এই সরকার যে একটা শূণ্য গর্ভ পরিস্থিতির মধ্যে দেশ শাসন করছেন এবং বন্দুক-রক্তপাত-সন্ত্রাস-গুণ্ডামির ওপর যে দেশ শাসন করছে সেটার নমুনা হচ্ছে- অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিকের গুম হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া।’

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম ও আতাউর রহমান ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর