,

মির্জা ফখরুল সুস্থ, বুধবার বাসায় ফিরবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ রয়েছেন। আগামীকাল (বুধবার) তিনি বাসায় ফিরবেন বলে জানা গেছে। মঙ্গলবার মির্জা ফখরুলের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় স্যারের (মির্জা ফখরুল ইসলাম আলগীর) এনজিওগ্রাম করা হয়েছে। ডাক্তার বলেছেন তিনি ভালো আছেন। আশা করা যাচ্ছে কাল (বুধবার) রিলিজ দেবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল (সোমবার) হঠাৎ অসুস্থ বোধ করলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী