,

না ফেরার দেশে উইনি ম্যান্ডেলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সমাজকর্মী ও রাজনীতিবিদ উইনি ম্যান্ডেলা আর নেই। ৮১ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেছেন। সোমবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উইনি ম্যান্ডেলার সহকারী। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট প্রয়াত নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী ছিলেন তিনি।খবর বিবিসি।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। উইনিকে এ বছর কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমরা গভীর দুঃখের সঙ্গে উইনি মাদিকিজেলা ম্যান্ডেলার মৃত্যুর খবর জানাচ্ছি। জোহানেসবার্গের নেটকেয়ার মিলপার্ক হাসপাতালে ২ এপ্রিল সোমবার বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

উল্লেখ্য, ১৯৩৬ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন উইনি ম্যান্ডেলা । নেলসন ম্যান্ডেলা ও উইনি ম্যান্ডেলা ৩৮ বছর সংসার করেন। এর ২৭ বছরই জেলে কাটিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। পরবর্তীতে রাজনৈতিক নানা বিতর্কে জড়িয়ে পড়েন বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাদপুরুষ ম্যান্ডেলার সাবেক এই স্ত্রী। ২০১৩ সালে ম্যান্ডেলার মৃত্যুর পর তার গ্রামের বাড়ির উত্তরাধিকারী হওয়ার বৈধতার জন্য মামলাও করেছিলেন উইনি। ওই মামলায় অবশ্য হারতে হয় তাকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর