,

বৃষ্টিতে ভিজে ঝড় তুললেন আসিফ-আঁখি (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : আসিফ আকবর ও আঁখি আলমগীরকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তারা আপন ভুবনে দুজনই তুমুল জনপ্রিয়। এবার দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন। আর এই গানটির শিরোনাম ‘টিপ টিপ বৃষ্টি’।

গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হয়েছেন আসিফ-আঁখি। রোমান্টিক গানটিতে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে এই দুই তারকাকে। সোমবার সন্ধ্যায় ‘টিপ টিপ বৃষ্টি’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে। আর এই ভিডিওটি প্রকাশের ঘণ্টা খানেকের মধ্যেই ৬০ হাজারের বেশিবার দেখা হয়েছে।

তরুণ মুন্সীর লেখা গানটিতে আসিফ আকবর ও আঁখি আলমগীরের গায়কী প্রশংসিত হয়েছে। পাশাপাশি ভিডিওতে তাদের রসায়ন তাক লাগিয়েছে দর্শকদের।

আসিফ ভক্তরা জানেন তাদের প্রিয় তারকাকে অনেক পরিচালকই চলচ্চিত্রে নায়ক হবার অফার দিয়েছিলেন। তবে কোনো পরিচালকের আহ্বানেই সাড়া দেননি বাংলা গানের যুবরাজ।

আর সে কারণেই হয়তো আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, যাদের ইচ্ছে ছিল আমাকে বাংলা মুভিতে অভিনয়ে দেখার, তারা টিপ টিপ বৃষ্টি গানটি দেখেই সন্তুষ্ট হবেন আশা করি। ভাস্কর জনির পরিচালনায় আঁখি-আসিফ জুটির নতুন রোমান্টিক গান টিপটিপ বৃষ্টি।

এই গানটির সঙ্গীত আয়োজন করেছেন তরুণ মুন্সী ও তানভীর দাউদ রনি। পরিচালনায় ভাস্কর জনি। গানটি প্রকাশ হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর