,

এইচএসসি পরীক্ষায় প্রথমপত্রের বদলে দেয়া হলো দ্বিতীয়পত্র

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর একটি কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন বাংলা প্রথমপত্রের বদলে দ্বিতীয়পত্রের প্রশ্ন বিলি করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

পরে প্রথমপত্রের প্রশ্ন দিয়ে পরীক্ষা শেষ করতে নির্ধারিত সময়ের একঘণ্টা বেশি লেগেছে। সোমবার গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই পরীক্ষা কেন্দ্রের সচিব ও সহকারী কেন্দ্র সচিবকে বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর আরটিভি অনলাইনকে জানান, ট্রেজারি থেকে প্রশ্ন থানায় নেয়ার আগে বাংলা ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের প্যাকেটের গায়ে ভুল করে প্রথমপত্র লেখা হয়েছিল।

পরীক্ষার দিন ওই প্যাকেট খুলে বিতরণ করতে গিয়ে তা ধরা পড়ে। পরে থানায় রাখা প্রশ্নপত্রের ট্রাঙ্ক থেকে আবার তা পরিবর্তন করে আনা হয়। এতে ওই পরীক্ষা শুরু করতে ৫৫ মিনিট বিলম্ব হয়েছে। পরে পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেয়া হয়।

তিনি বলেন, প্রশ্নপত্র ভুল করার কারণে কেন্দ্র সচিব টঙ্গী পাইলট হাইস্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন এবং সহকারী কেন্দ্র সচিব এম এ ফারুককে বরখাস্ত করা হয়েছে।

তাদের বদলে পাশের টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষকে কেন্দ্র সচিব এবং একজন সহকারী অধ্যাপককে সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়।

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করতে গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানাকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।

তাদের তিন কার্যদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

বেলা দুইটায় পরীক্ষা শেষে ওই কেন্দ্র থেকে বের হওয়া পরীক্ষার্থীরা জানান, সোমবার ছিল বাংলা প্রথমপত্রের পরীক্ষা। কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে বাংলা দ্বিতীয়পত্রের সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হয়। এ প্রশ্নপত্র হাতে পেয়ে পরীক্ষার্থীরা হল পরিদর্শকদের বিষয়টি জানালে তাৎক্ষণিক দ্বিতীয়পত্রের ওই প্রশ্নপত্র ফেরত নিয়ে প্রথমপত্রের প্রশ্নপত্র বিলি করা হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর