,

সোমালিয়ায় জঙ্গি হামলায় উগান্ডার ৪৬ সেনা নিহত

news-image

সোমালিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী আশ-শাবাবের ভয়াবহ হামলায় অন্তত ৪৬ জন সৈন্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত সেনারা দেশটিতে মোতায়েনকৃত আফ্রিকান শান্তিরক্ষী বাহিনীর সদস্য।

রাজধানী মোগাদিশু থেকে ১৬০ কিলেমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বুলামারার শহরে গতকাল (রোববার) স্থানীয় সময় সকাল ৯টায় ওই অতর্কিত আক্রমণ চালানো হয়।

সোমালিয়ায় আফ্রিকার দেশগুলোর পক্ষ থেকে ২২,০০০ শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। এসব শান্তিরক্ষী গত এক দশক ধরে উগ্র সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গি গোষ্ঠী আশ-শাবাবের বিরুদ্ধে লড়াই করছেন।

তবে উগান্ডার কর্মকর্তারা তাদের ৪৬ সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেননি। তারা উগান্ডার মাত্র চার সেনার নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেছেন, আশ-শাবাবের হামলার পর শান্তিরক্ষীরা পাল্টা হামলা চালাতে বহু সন্ত্রাসী নিহত হয়।

সোমালিয়ার বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে আশ-শাবাব। তারা পশ্চিমা সমর্থিত সোমালিয়া সরকারের পতন ঘটাতে চায়।
জঙ্গিরা রোববার বুলামারার শহরে প্রথমে উগান্ডার সেনাঘাঁটির প্রধান প্রবেশ পথে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর ভারী অস্ত্রসস্ত্র নিয়ে ঘাঁটিতে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা এ সময় ভয়াবহ গোলাগুলির শব্দ শোনার কথা জানিয়েছেন।

প্রথম বিস্ফোরণের পর নিকটবর্তী একটি ঘাঁটি থেকে উগান্ডার সেনাবাহিনীর একটি গাড়িবহর ঘটনাস্থলে আসার চেষ্টা করলে জঙ্গিরা আরেকটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে রুখে দেয়। সূত্র : পার্সটুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর