,

‘বাগি ২’কে তোয়াক্কাই করল না ‘হিচকি’

news-image

বিনোদন ডেস্ক : চার বছর পর ‘হিচকি’ দিয়ে বলিউডে ফিরেছেন রানি মুখার্জি। রানির কামব্যাক নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বেশ ভালোই রয়েছে তা বেশ বোঝা যাচ্ছে ‘হিচকি’ বক্স অফিস রিপোর্টে। যদিও রানি অবশ্য বলেছিলেন, যদি দর্শকরা তাকে আর পছন্দ না করেন, তাহলে তিনি অভিনয় ছেড়ে শুধু সংসার জীবনেই মন দেবেন। তবে ‘হিচকি’র বক্স অফিস কালেকশন দেখা আশা করা যায় রানি আর এমন সিদ্ধান্ত নেবেন না।

গত ২৩ মার্চ সারা দেশে মোট ৯৬১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রানির ‘হিচকি’। ‘হিচকি’ অসাধারণ একটা ছবি, তেমনটা কেউ না বললেও রানির ‘হিচকি’তে বেশ খুশি দর্শকরা। মাত্র তিনদিনেই ১৫.৩৫ কোটি টাকা। যা প্রথম দিনে (শুক্রবার) ছিল ৩.৩০ কোটি, দ্বিতীয় দিনে (শনিবার) তা বেড়ে হয় ৫.৩৫ কোটি এবং তৃতীয় দিন (রবিবার) ৬.৭০ টাকা আয় করে এবং নবম দিনে হিচকির বক্স অফিস কালেকশন ২.৬০ কোটি টাকা।
সব মিলিয়ে রানির ‘হিচকি’র বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ৩১.১০ কোটি টাকা।

প্রসঙ্গত, যশরাজ ফিল্মস প্রযোজিত রানির এই ছবির মোট বাজেট (খরচ) ছিল ২০ কোটি টাকা। বাকি দিনগুলোতেও এই সিনেমাটি যে বক্স অফিসে ভালো ব্যবসা করবে তা আশা করাই যায়।

অন্যদিকে ‘হিচকি’র মুক্তির পর মুক্তি পেয়ে আরও এক বলিউড ছবি ‘বাগি-২’। টাইগার শ্রফ ও দিশা পাটনির এই ছবিও বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করলেও ‘হিচকি’র বক্স অফিস কালেকশনে এটি কোনও প্রভাবই ফেলতে পারেনি। তা বেশি বোঝা যাচ্ছে।

‘হিচকি’র সাফল্য নিয়ে রানি বলেছেন, হিচকিকে ও আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ। এতে এটাই প্রমাণ হল ভালো সিনেমা ও ভালো অভিনয় সব সময়ই সাফল্য পায়, তাতে বিবাহিত কিংবা সন্তানের মা এই দুই স্ট্যাটাস কখনওই বাধা নয়। দর্শক সিনেমাটিকে ভীষণ ভালোবাসা দিয়েছে। দর্শকরাই একজন ‘ওয়ার্কিং মাদার’ জিতিয়ে দিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর