,

হলিউডকে বিদায় জানাচ্ছেন প্রিয়াঙ্কা?

news-image

বিনোদন ডেস্ক : হলিউডকে নাকি বিদায় জানাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু কেন? সবাই যখন হলিউডে পা রাখার স্বপ্ন দেখেন, সেখানে নিজের চমৎকার অবস্থান তৈরি হওয়ার পরও কেন ফিরে আসছেন এই বলিউড তারকা? টিনসেল টাউনে এখন নানা কথা শোনা যাচ্ছে। তবে যা রটে, তার যে অনেকটাই পরে সত্যি হয়, তা সবার জানা। এবার কী রটেছে?

শোনা যাচ্ছে, কয়েক দিন আগে মুম্বাই ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর তাঁকে দেখা গেছে রাতের খাবারের এক পার্টিতে। বোন অর্পিতার জন্য এই রিইউনিয়ন পার্টির আয়োজন করেন সালমান খান। এই পার্টিতে আমন্ত্রণ জানানো হয় প্রিয়াঙ্কাকে। সালমান খান আর তাঁর পরিবারের সঙ্গে দেখা হওয়ার এই সুযোগ হাতছাড়া করতে চাননি প্রিয়াঙ্কা। শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মুম্বাই ফিরেছেন তিনি।

খবরটি টিনসেল টাউনে দ্রুত ছড়িয়ে পড়ে। পেছনের গল্প জানার জন্য ব্যস্ত হয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যম। এরপর বেরিয়ে এসেছে কিছু যোগসূত্র। এর মধ্যে একটি হলো, আলী আব্বাস জাফরের ‘ভারত’ ছবির স্ক্রিপ্ট নাকি ভীষণ পছন্দ হয়েছে প্রিয়াঙ্কার। এই ছবিতে আছেন সালমান খানও। কয়েক বছর ধরেই সালমানের সঙ্গে কাজ করার সুযোগ খুঁজছিলেন। সুযোগ যখন তৈরি হয়েছে, তা আর হাতছাড়া করতে চান না। লুফে নিতে চাচ্ছেন প্রিয়াঙ্কা।

গত কয়েক বছর বলিউডের কোনো ছবিতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। এবার আবার বলিউডে আসর জমাতে চান তিনি। তারপর আবার সালমান খানের সঙ্গে কাজ করার সুযোগ! সব মিলিয়ে তাঁর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। সালমান খান আর প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ২০০৮ সালে ‘গড তুসি গ্রেট হো’ ছবিতে। ধারণা করা হচ্ছে, ১০ বছর পর আবার একসঙ্গে কাজ করবেন তাঁরা।

অনেক দিন আগেই শোনা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া এরই মধ্যে হলিউডে নিজের মজবুত অবস্থান তৈরি করেছেন। হলিউডের টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয় করছেন তিনি। অভিনয় করেছেন হলিউডের ছবিতেও। তাহলে প্রিয়াঙ্কা বলিউডে ফেরার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছেন কেন? জানা গেছে, ‘কোয়ান্টিকো’র চতুর্থ সেশনের শুটিং প্রায় শেষ। তবে এবার নাকি ‘কোয়ান্টিকো’য় তেমন সুযোগ পাচ্ছেন না প্রিয়াঙ্কা। আর তা বুঝতে পেরে আপাতত হলিউডের পাট গোছাতে চাচ্ছেন। তিনি মনে করছেন, সালমান খানের সঙ্গে অভিনয় করার সুযোগ পাওয়ার সঙ্গে হলিউডের ‘কোয়ান্টিকো’ ছাড়াটা মোটেই বোকামির কাজ হবে না।

এদিকে সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের দুই প্রভাবশালী তারকা। তাঁরা দুজন বিশ্বের বিনোদন জগতেও খুব প্রভাবশালী। গত বছর ‘ভ্যারাইটি’ পত্রিকায় প্রকাশিত বিশ্বের ৫০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ছিল তাঁদের নাম। বিশ্বের বিনোদন দুনিয়ার হাজার হাজার তারকার মধ্যে সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়া ‘ভ্যারাইটি’র এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

সালমানের তুলনায় ইন্ডাস্ট্রিতে অনেক পরে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু নিজের প্রতিভার জোরে বলিউড, হলিউড—দুই জায়গাই নিজের অবস্থান তৈরি করেছেন। সাবেক এই ‘মিস ওয়ার্ল্ড’ এর আগে নানা জরিপে প্রভাবশালী নারী ও তারকার খেতাব পেয়েছেন। ‘ভ্যারাইটি’ তাঁকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বিনোদন জগতে আলোচিত হওয়ার জন্য প্রভাবশালী মনে করেছে। আর প্রিয়াঙ্কা চোপড়া অনেক দিন ধরেই জাতিসংঘের আন্তর্জাতিক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। শিশুদের অধিকার নিয়ে কাজ করে যাওয়া তাঁর লক্ষ্য।

সালমান খান এখন ব্যস্ত রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবির শেষ ভাগের শুটিং নিয়ে। এখন এই ছবির কাজ হচ্ছে আবুধাবিতে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর