,

ওয়ার্নারকে সাহস জোগালেন মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল খেলার জন্য গত কালই মুম্বাই পৌঁছেছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে নিয়ে এর মধ্যেই দুটি টুইট করে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ানস। নতুন দলে নতুন পরিবেশে মানিয়ে নিতে নিতেই হয়তো মোস্তাফিজের মনে পড়েছে ডেভিড ওয়ার্নারের কথা। সে জন্যই তাঁর প্রতি সমবেদনা জানিয়ে করেছেন আবেগী এক টুইট।

মোস্তাফিজের আইপিএল অভিষেক সানরাইজার্স হায়দরাবাদে। গত দুই মৌসুম হায়দরাবাদে মোস্তাফিজ খেলেছিলেন ওয়ার্নারের অধিনায়কত্বেই। সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতানোর পথে মোস্তাফিজ সেবার নিয়েছিলেন ১৭ উইকেট। প্রথমবার ব্যাটে ওয়ার্নার আর বলে মোস্তাফিজে-এ সূত্রেই সানরাইজার্স হয়েছে চ্যাম্পিয়ন। তাঁদের সম্পর্কটাও বেশ আন্তরিক। মোস্তাফিজের জন্য তো রীতিমতো বাংলা শেখার চেষ্টা করেছিলেন ওয়ার্নার!

ওয়ার্নারের জন্য মোস্তাফিজের টুইট।

দল বদলে মোস্তাফিজ এখন মুম্বাইতে। অন্যদিকে ওয়ার্নার জেরবার বল টেম্পারিং কেলেঙ্কারিতে। এক বছরের জন্য নিষিদ্ধ জাতীয় দল থেকে, নিষিদ্ধ আইপিএলেও। তাঁর এই দুঃসময় ছুঁয়ে গেছে মোস্তাফিজকে। টুইটারে পাশে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়কের, ‘আমার কাছে ডেভিড ওয়ার্নার মানে একটা হাসিমাখা মুখ। যে সর্বদা অন্যকে অনুপ্রাণিত করে ও তাদের সেরাটা বের করে আনতে সাহায্য করে। তোমার বর্তমান অবস্থাটা মেনে নেওয়া সত্যিই কঠিন। ভেঙে পোড়ো না বন্ধু; শক্ত এবং ইতিবাচক থাকো। আইপিএলে তোমাকে মিস করব।’ মোস্তাফিজও নিশ্চয় মিস করবেন তাঁকে!

এবারের আইপিএলের প্রথম দিনেই মোস্তাফিজকে মাঠে দেখার সম্ভাবনা আছে। ৭ এপ্রিল আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে