,

এইচএসসি পরীক্ষার সময় মোবাইল লেনদেনে নজরদারির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

news-image
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় দেশের সব মোবাইল ব্যাংকিং কার্যক্রম নজরদারির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের সব মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমএফএস (মোবাইল ব্যাংকিং) হিসাবের মাধ্যমে সম্পাদিত লেনদেন কঠোর নজরদারির আওতায় রাখতে হবে।

সব এমএফএস প্রোভাইডার স্ব-স্ব ডিস্ট্রিবিউটর অথবা সুপার এজেন্ট, এজেন্ট ও গ্রাহকদের এই নির্দেশনার বিষয়ে বিস্তারিত জানাবেন। এছাড়া এজেন্টদেরও যথাযথ নজরদারির আওতায় রাখবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যে সব মোবাইল হিসাবে অস্বাভাবিক লেনদেন দেখা যাবে, সে সব লেনদেনকারীর তালিকা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনপ্রয়োগকারী সংস্থায় পাঠাতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর