,

খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ নয় : মেডিক্যাল বোর্ড

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ নয় বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. সামসুজ্জামান। তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) অবস্থা খুব খারাপ নয়। তবে, তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে।’

রবিবার (১ এপ্রিল) মোবাইলে ডা. সামসুজ্জামান এসব কথা জানান।
ডা. সামসুজ্জামান মোবাইলে  বলেন, ‘আমরা (রবিবার) দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে যাই। তার অবস্থা দেখি। তার মেডিসিনগুলো ঠিক আছে কিনা, তা চেক করেছি। তার অবস্থা খুব খারাপ নয়। তবে, তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে।’
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ডা.সামসুজ্জামান ছাড়া এই বোর্ডের বাকি সদস্যরা হলেন— ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক মনসুর হাবীব, মেডিসিন বিভাগের অধ্যাপক মো. টিটু মিয়া ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক সোহেলী রহমান।
রবিবার দুপুর সোয়া ১টা থেকে প্রায় ১ ঘণ্টা বোর্ড সদস্যরা পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

অধ্যাপক ডা. সামসুজ্জামান বলেন, ‘আপনারা গণমাধ্যম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন।’
তবে এ ব্যাপারে কথা বলার জন্য পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। আগামীকাল সোমবার (২ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানাবে।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই দিন থেকে তিনি রাজধানীর নাজিম উদ্দিন সড়কের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

 

বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী