,

আশরাফুল, টানা ৩ সেঞ্চুরি

news-image

দুর্দান্ত ফর্মে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে চলেছেন এক সময়ের জাতীয় দলের এই সেরা ব্যাটসম্যান। এবার রেলিগেশন লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তিন অঙ্কের ঘরে পৌঁছে টানা তিন ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

আশরাফুলের কলাবাগান ক্রীড়া চক্র এদিন মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়নের। যেখানে টসে জিতে ব্যাটিংয়ে নামে কলাবাগান। দলীয় ৫ রানে ওপেনার ফয়সালকে হারায় কলাবাগান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ‍আরেক ওপেনার ওয়লিউল করিমকে নিয়ে ১১৬ রানের জুটি গড়েন আশরাফুল। ওয়লিউল ৭৯ রানে আউট হলেও ১০২ রান করে অপরাজিত থাকেন আশরাফুল।

১৩৭ বলে ১০টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান ডানহাতি ব্যাটসম্যান আশরাফুল। তার ব্যাটে ভর করে কলাবাগান শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে।

উল্লেখ্য, আশরাফুল আগের দুই ম্যাচে যথাক্রমে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ১০৩ (অপরাজিত) ও মোহামেডানের বিপক্ষে ১২৭ রান করেছেন। এ মৌসুমেই তিনি রেকর্ড ৫টি সেঞ্চুরি করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর