,

বিএনপি ও খালেদা জিয়াকে ধিক্কার জানাই : প্রধানমন্ত্রী

news-image

বিএনপি নেতাদের লজ্জা-শরম কম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি ধিক্কার জানাই বিএনপি ও খালেদা জিয়াকে। তারা মানবতাবিরোধী অপরাধী হিসেবে যাদের সাজা হয়েছে, তাদের গাড়িতে বিএনপি তুলে দিয়েছিল লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা। এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে না। তবে ওদের লজ্জা-শরম একটু কম।’ রবিবার চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ওরা তো স্বাধীনতায় বিশ্বাস করে না। বাংলাদেশের সৃষ্টিতে বিশ্বাস করে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটাই তারা মেনে নিতে পারে না। আপনারাই তুলনা করে দেখুন, পঁচাত্তরের পর থেকে যারা ক্ষমতায় ছিল, সেই জিয়া, এরশাদ, খালেদা জিয়া—কেউ বাংলাদেশের কোনও উন্নতি করতে পারেনি। আপনাদের চাঁদপুরে কী উন্নতি তারা করেছে? তাদের উন্নতি হয়েছে একটাই, দুর্নীতির উন্নতি। তারা বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। বাংলাদেশের মাথা হেট করেছে বিশ্ব দরবারে। নিজেরা টাকা পাচার করেছে বিদেশে। খালেদা জিয়ার ছোট ছেলের টাকা ধরা পড়েছে। ঘুষ নিয়ে আমেরিকার ফেডারেল কোর্টে ধরা পড়েছে। সিঙ্গাপুরে পাচার করেছে, সে টাকা ধরা পড়েছে। কিছু টাকা আমরা ফিরিয়ে এনেছি।’

শেখ হাসিনা বলেন, ‘এতিমখানার জন্য টাকা এসেছে, বিদেশ থেকে টাকা দেওয়া হয়েছে এতিমের জন্য। একটা টাকাও এতিমের হাতে যায়নি। সে টাকা সব লুটপাট করে খেয়েছে। আজকে এতিমের টাকা চুরির দায়ে সাজা ভোগ করছেন খালেদা জিয়া। তার জন্য নাকি আবার আন্দোলন করে!’ তিনি বলেন, ‘কোরআনে আছে, এতিমের হক কেড়ে নিও না। এতিমকে দাও। অথচ সেই অপকর্মটা করতেও তারা পিছ পা হয়নি। তাদের লোভ এত বেশি যে, লোভের মাত্রাটা ছাড়িয়ে গেছে।’

শেখ হাসিনা বলেন, ‘নৌকা নূহ নবির কিস্তি, নৌকা মানবজাতি, পশু-পাখি সব রক্ষা করেছিল। এই নৌকা বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে।’ তিনি বলেন, ‘যারা বঙ্গবন্ধুর খুনিদের দূতাবাসে চাকরি দেয়, মানবতাবিরোধী অপরাধীদের গাড়িতে পতাকা তুলে দেয়, স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের দ্বারা উন্নয়ন হবে না। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকা মার্কায় ভোট চাই।’

চাঁদপুরে একটা মেডিক্যাল কলেজ করে দেওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কারণ আপনাদের সংসদ সদস্য নিজেই একজন ডাক্তার। উনি দাবি করেছেন, এটা করে দেবো।’

হাইমচরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দেওয়ার ঘোষণা দিয়ে সরকার প্রধান বলেন, ‘যেন লোকজনের কর্মসংস্থানের সৃষ্টি হয়। পর্যটনের একটা ব্যবস্থা আমরা করে দেবো। এটা নৌ-ভ্রমণের জন্য একটা সুন্দর জায়গা।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর