,

সিলেটে মা-ছেলেকে গলাকেটে হত্যা (ভিডিও)

news-image

সিলেট নগরীর মিরাবাজারে একটি বাসায় মা ও ছেলের গলাকাটা লাশ পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গেছে পুলিশ। এ সময় মিরাবাজারের খারপাড়া ১৫ জে নং বাসা থেকে রাইসা নামে সাড়ে তিন বছর বয়সী কন্যাশিশুকে রক্তাক্ত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের হেলাল আহমদের স্ত্রী রোকিয়া বেগম (৪০) ও ছেলে রবিউল ইসলাম রোকন (১৮)। রোকন আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহত রোকিয়ার ভাই জাকির হোসেন  জানান, গত শুক্রবার সর্বশেষ মোবাইল ফোনে বোনের সঙ্গে তার কথা হয়। এরপর থেকে মোবাইল বন্ধ ছিল।

রোববার সকালে বোনের বাসায় এসে জানালা দিয়ে লাশ দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়।

সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর দিনার খান হাসু বলেন, ‘দুটো লাশ ঘরের মধ্যে পাওয়া গেছে। শিশু রাইসাকে ঘর থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।’

সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন  জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হাসপাতালে ভর্তি রাইসা অনেক নার্ভাস। সুস্থ হলে ঘটনা সম্পর্কে কিছু তথ্য হয়তো জানা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর