,

হংকংকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

news-image

অনূর্ধ্ব-১৫ জকি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। হংকংকে ৬-০ গোলে হারিয়েছে লাল-সবুজরা। টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে অঘোষিত ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। সেখানেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে তহুরা খাতুনরা।

দুই অর্ধে দাপুটে ভঙ্গিতে খেলেছেন তহুরা খাতুন। ইরানের বিপক্ষে হ্যাটট্রিক করা তারকা এবারও করেছেন হ্যাটট্রিক। এছাড়া গোল করেছেন সাজেদা খাতুন, শামসুন্নাহার, মোগিনি।

এর আগে শনিবার তহুরা খাতুন ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ইরানকে গোল বন্যায় ভাসিয়ে দল ছিল নির্ভার। তাই শেষ ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো বাংলাদেশের। কারণ গোল গড়ে হংকংয়ের (+২) চেয়ে বাংলাদেশ (+১৬) অনেক এগিয়ে ছিল। এর আগে লাল-সবুজের দলের কাছে মালয়েশিয়া ১০-১ আর ইরান বিধ্বস্ত হয়েছে ৮-১ গোলে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির