,

আজ থেকে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

news-image

আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ২০তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বিনামূল্যে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়েরর শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ সরবরাহ করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের (রোগ নিয়ন্ত্রণ ও এলডি সিডিসি) পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা এ কথা জানিয়ে বলেন, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশের সব প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫-১২ বছর বয়সী শিশু এবং মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ১২-১৬ বছর বয়সী শিশুকে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।

তিনি বলেন, ৫-১৪ বছরের শিশুদের মধ্যে কৃমি সংক্রমণের হার সবচেয়ে বেশি, প্রায় ৩২ শতাংশ। এ ছাড়া, শূন্য থেকে ৪ বছর বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের হার ৭ শতাংশ, ১৫-২৪ বছর বয়সীদের মধ্যে এই হার ১৫ শতাংশ, ২৫-৪৪ বছর বয়সীদের মধ্যে এই হার ৭ শতাংশ এবং ৪৫-৫৪ বছর বয়সীদের মধ্যে এই হার ৫ শতাংশ।

সানিয়া তহমিনা বলেন, যাদের পেটে কৃমি বেশি, ওষুধ খেলে তাদের বমি বমি ভাব হতে পারে। এ ছাড়া পেট ও মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এগুলো বড় ধরনের কোনো সমস্যা নয়। এসব উপসর্গ দীর্ঘ সময় থাকে না।

একই সাথে তিনি খালি পেটে কৃমিনাশক ওষুধ না খাওয়া, ওষুধ খাওয়ার পর বেশিক্ষণ রোদে না থাকা, পিটি বা প্যারেড না করার পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর