শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্টফোনের জন্য ক্ষতিকর ২২ অ্যাপ চিহ্নিত

news-image

আপনার শখের স্মার্টফোনটি ধীরে চলছে। কোনও কাজই দ্রুত করতে পারছেন না আপনি। মুক্তি পেতে প্লে স্টোর থেকে কোনও ‘বুস্ট অ্যাপ’ ডাউনলোড করলেন। কিংবা মোবাইলে ওয়াইফাই সংযোগ করবেন, তার জন্য সঙ্গে সঙ্গে অ্যাপ ডাউনলোড করলেন প্লে স্টোর থেকে।

এমনই অনেক অ্যাপ আছে যা দরকারের সময়ে আপনি ডাউনলোড করেন প্লে স্টোর থেকে। কিন্তু রখন থেকে এই ব্যাপারে এখনই সাবধান হয়ে যান। কেননা এই সব অ্যাপ ডাউনলোডের সুযোগেই মোবাইলে হয়তো ঢুকে পড়ছে ভাইরাস কিংবা হ্যাক হয়ে যাচ্ছে আপনার মোবাইল ফোন। সম্প্রতি গুগল এ রকম ২২টি অ্যাপকে চিহ্নিত করে ডিলিট করে দিয়েছে।

খবর অনুযায়ী, ২০১৭ সালে গুগল প্রায় ৭ লক্ষ অ্যাপ ডিলিট করে দিয়েছিল। নতুন বছরের শুরুতেই এ রকম ২২টি অ্যাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল গুগল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই অ্যাপগুলির ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। তাই সব দিক বিবেচনা করেই এই অ্যাপগুলি ডিলিট করা হয়েছে বলে জানিয়েছে গুগল।

সেই ২২ অ্যাপগুলি হল-স্মার্ট সুইপ, রিয়েল টাইম বুস্টার, ফাইল ট্রান্সফার প্রো, নেটওয়ার্ক গার্ড, এলইডি ফ্লাশলাইট, ভয়েস রেকর্ডার প্রো, ফ্রি ওয়াইফাই প্রো, কল রেকর্ডার প্রো, কল রেকর্ডার, রিয়েল টাইম ক্লিনার, সুপার ফ্লাশলাইট লাইট, কল ফ্লাশলাইট, মাস্টার ওয়াইফাই কি, ওয়াইফাই সিকউরিটি মাস্টার- (ওয়াইফাই এনালাইজার, স্পিড টেস্ট), ফ্রি ওয়াইফাই কানেক্ট, ব্রাইটটেস্ট এলইডি ফ্লাশলাইট অলমাইটলি, ব্রাইটেস্ট ফ্লাশলাইট, কল রেকর্ডিং ম্যানেজার, স্মার্ট ফ্রি ওয়াইফাই, ব্রাইটটেস্ট এলইডি ফ্লাশলাইট প্রো, ড. ক্লিনার লাইট, ওয়ালপেপার এইচডি-ব্যাকগ্রাউন্ড।

এই অ্যাপগুলি ব্যবহার করলে মোবাইল ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার পাশাপাশি হ্যাক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে প্রবল বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

নাটকীয়তার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত

হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

ডিএনসিসি হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের ভিড়, অভিভাবকদের মধ্যে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি দেশে ফিরেছে, দাফনের প্রস্তুতি চলছে

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন রাজা সুব্রামানি

বিশ্বকাপে নেইমারকে দেখতে মুখিয়ে মেসি

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবিত স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী