,

আফগানিস্তানে ২৪ঘন্টায় নিহত ২৩

news-image

দক্ষিণ এশিয়ার অন্যতম গৃহযুদ্ধ প্রবণ রাষ্ট্র আফগানিস্তানে গত ২৪ঘন্টায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। আফগান বাহিনীর পরিচালিত অভিযানে নিহতদের মধ্যে ২জন সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র সদস্য বলে জানিয়েছে সৈন্যদের একজন মুখপাত্র। শনিবারের হামলায় আরো অন্তত ২৩জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, সন্ত্রাসীদের অবস্থান সন্দেহে গজনি, ফারাহ, বাদঘিস, বাঘলান, তাকহার, বাদআখশান ও হেলমান্দ প্রদেশের বিভিন্ন স্থানে অভিযানগুলো পরিচালনা করা হয়। আহতদের মধ্যে একজন তালেবানের কমান্ডার ওমারীও রয়েছেন বলে ‘তলো’ সংবাদমাধ্যমকে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয়।

অভিযানের অংশ হিসেবে মোট ৮টি উচ্ছেদ অভিযান, ৬৯টি বিশেষ অভিযান, ৫টি বিমান হামলাসহ আরো অন্তত ১০০টি ক্ষুদ্র ক্ষুদ্র বিমান হামলা চালানো হয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। তাদের বিপুল পরিমাণ অস্ত্রও ধ্বংস করা হয়েছে বলে সামরিক সুত্রে জানাগেছে।

উল্লেখ্য, মাত্র একদিন আগেই মার্কিন ড্রোন হামলায় আইএস এর ৬সন্ত্রাসী নিহত হয়েছিল। উত্তর আফগানিস্তানের কুনার প্রদেশের অন্তর্গত চাপা দারা জেলায় আইএস অবস্থান লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছিল। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর