,

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৬, আহত ২৮

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বরিশাল থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ যাত্রী। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সিনদিয়াঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. ইসলাম সরকার ঘটনাস্থল থেকে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহণের ওই বাসটি মুকসুদপুরের চুমুরদি নামক এলাকায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৬জন নিহত হন। তাৎক্ষনিকভাবে এদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার ডিউটি অফিসার এএসআই আ. গফুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশসহ দমকল বাহিনীর লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনা কবলিত বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর