,

ছাত্রলীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ ১১ মে

news-image

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের জাতীয় সম্মেলন আগামী ১১ মে অনুষ্ঠিত হতে পারে। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ তারিখ আলোচনায় আসে।গণভবনে অনুষ্ঠিত ওই বৈঠক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের একজন যুগ্ম-সাধারণ সম্পাদক ছাত্রলীগের সম্মেলনের বিষয়টি তোলেন।

ওই নেতা বলেন, আমরা যেহেতু ছাত্রলীগের বয়স নির্ধারণ করে দিয়েছি, সেহেতু ছাত্রলীগের সম্মেলনও মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হওয়া দরকার। এতে নতুন নেতৃত্ব তৈরি হবে।

জবাবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মে মাসে তারিখ নির্ধারণ করার কথা বলেন। ওই যুগ্ম সম্পাদক বলেন, মে মাসের ১১ তারিখ সম্ভাব্য তারিখ দেয়া যায়।

প্রধানমন্ত্রী বলেন, আলোচনা করে মে মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্য সম্মেলন করে ফেলা যায়।

বৈঠকে অন্যদের মধ্যে মোহাম্মদ নাসিম, লে. কর্নেল (অব) ফারুক খান, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, আবদুল মান্নান খান, নুরুল ইসলাম নাহিদ, ড. আবদুর রাজ্জাকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী