,

জিম্বাবুয়ের কোচ-অধিনায়ক বরখাস্ত

news-image

বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় দলটির অধিনায়ক এবং কোচের প্রতি পদত্যাগের জন্য আল্টিমেটাম ছুঁড়ে দিয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেউ পদত্যাগ না করায় অধিনায়ক ও পুরো কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রেমারের পরিবর্তে নতুন অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে ব্রেন্ডন টেলরকে।

বরখাস্ত হওয়া জিম্বাবুয়ে কোচিং প্যানেলের মধ্যে রয়েছেন, প্রধান কোচ হিথ স্ট্রিক। যিনি বাংলাদেশে এক সময় পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সঙ্গে রয়েছেন ব্যাটিং কোচ ল্যান্ড ক্লুজনার, বোলিং কোচ ডগলাস হোন্ডো, ফিল্ডিং কোচ ওয়াল্টার চাওয়াগুটা, ফিটনেস কোচ শিন বেল এবং টিম অ্যানালিস্ট স্ট্যানলি চিওজা। এছাড়াও বহিস্কার হতে যাওয়াদের মধ্যে রয়েছেন জিম্বাবুয়ে ‘এ’ দলের কোচ ওয়েন জেমস এবং অনুর্ধ্ব-১৯ দলের কোচ স্টিফেন ম্যাঙ্গোঙ্গো। একই সঙ্গে নির্বাচক মন্ডলির প্রথম আহ্বায়ক তাতেন্দা টাইবুকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হিথ স্ট্রিকের কাছে পাঠানো মেইলে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের এমডি ফয়সাল হাসনাইন লেখেন, ‘আমাদের পরবর্তী আলোচনার আগে, আপনাকে আগামীকাল (শুক্রবার) বিকাল ৩টা পর্যন্ত সময় দেয়া হলো আপনি এবং আপনার পুরো কোচিং প্যানেল পদত্যাগ করবেন। বেধে দেয়া এই সময়ের পর টেকনিক্যাল টিমকে বহিষ্কার করা হবে এবং সঙ্গে সঙ্গেই তাদের এই বহিস্কারাদেশ কার্যকর হয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর