,

অস্ট্রেলিয়ার হয়ে আর খেলবেন না ওয়ার্নার!

news-image

বল টেম্পারিংয়ের দায়ে এক বছর নিষিদ্ধ হওয়ার পর অস্ট্রেলিয়ার হয়ে ভবিষ্যতে মাঠে নামার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেটের সদ্য সাবেক সহ-অধিনায়াক ডেভিড ওয়ার্নার। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে ওয়ার্নার জানান, নিষেধাজ্ঞা কাটার পর তিনি অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নাও নামতে পারেন। তাঁর বিরুদ্ধে সব অভিযোগ স্বীকার করে তিনি অস্ট্রেলিয় ক্রিকেটভক্তদের কাছে ক্ষমা চান। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

ক্রিক ইনফোর এক প্রতিবদেনে বলা হয়, সংবাদ সম্মেলনে ওয়ার্নার ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন কি না, এমন কোনো প্রশ্ন করা হয়নি। তবে তিনি আবার ক্রিকেট খেলবেন কি না, এই প্রশ্ন করলে আপাতত পরিবারের সঙ্গে সময় কাটানো নিয়েই তাঁর সব ভাবনা বলে ওয়ার্নার জানান।
সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর এক টুইট বার্তায় অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ব্যাটসম্যান বলেন, ‘অনেক প্রশ্নেরই জবাব দিতে পারিনি। আমি পরিস্থিতি বুঝতে পারছি। সময় মতো সব প্রশ্নের জবাব দিতে সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু এসবের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।’
সংবাদ সম্মেলনে সব প্রশ্নের জবাব না দেওয়া প্রসঙ্গে টুইট বার্তায় ওয়ার্নার বলেন, ‘এখানে সব কিছু পরিষ্কার করে বলতে না পারায় আমি দুঃখিত। পরিবার এবং ক্রিকেটের প্রতি সম্মান রেখেই বলতে চাচ্ছি, সব কিছুর একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যেটা আমাকে অনুসরণ করতে হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর