,

প্রস্তুত অপু, তবে…

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত বছরটা কেটে গেল বিয়ে, সংসার ও সন্তানসহ বেশ কিছু ঘটনায়। চলতি বছরের শুরুতে এসে মিটিয়ে নিলেন সব ঝামেলা। সবশেষে সন্তান আব্রাম জয়কে নিয়ে গেলেন কলকাতায়। সেখানে দেখা হয় সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে।

এরইমধ্যে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন অপু বিশ্বাস। বর্তমান সময়টা কিভাবে কাটছে জানতে চাইলে অপু বলেন, “ আমি খুব ভালো আছি। সন্তান জয়কে নিয়ে আমার সুন্দর সময় কেটে যাচ্ছে। শাকিবের সঙ্গে আমার অনেকদিন পর দেখা হয়েছে। আর জয়ের বিষয়ে কথাও হয়েছে।

তবে কি কথা হয়েছে তা বলতে চাই না। কারণ, এটা আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে কথা বাড়াতে চাই না আর। সময় হলেই সকলে তা জানতে পারবেন।”

এদিকে অপু বিশ্বাস কয়েকদিন পর পরিচালক রবিন খানের নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। এ ছবিতে অভিনয়ের জন্য বেশ প্রস্তুতিও নিয়েছেন তিনি। কতখানি প্রস্তুত তিনি জানতে চাইলে বলেন, “আমি প্রস্তুত। নিজের ওজন কমানোর জন্য দৈনিক ব্যায়াম করছি। আর ছবির চিত্রনাট্যও পড়েছি।

মে মাসের শুরুতে এ ছবির কাজ শুরু হবে। চিত্রনাট্যটি বেশ ভালো করেই পড়া হয়েছে আমার। ছবির কাহিনীতে টুইস্ট রয়েছে। তবে ছবির কাহিনীটা এখন বলতে চাই না। কাজটা ভালোভাবে শেষ করতে চাই।”

এরইমধ্যে কলকাতার একটি প্রোডাকশনের ছবিতেও কাজের প্রস্তাব পেয়েছেন অপু। তবে ছবিটি নিয়ে এখন মুখ খুলছেন না তিনি। এই প্রজেক্টের বিষয়ে জানতে চাইলে অপু বলেন, “ওপার বাংলার একটি ছবি নিয়ে কথা হচ্ছে। তবে সবকিছু চূড়ান্ত না হলে ছবির পরিচালক বা সহশিল্পী নিয়ে কথা বলতে চাই না। সবকিছু মিলে গেলে অবশ্যই এ ছবিতে কাজ করবো আমি।”
সবশেষ ২০১৫ সালের শেষদিকে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবির কাজ করেন। এ ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেন শাকিব খান। কিন্তু এরপর কালাম কায়সারের ‘মা’ ছবির সেটে মহরতে উপস্থিত হলেও ছবির কাজ আর শুরু হয়নি।

তাই বলায় যায়, দীর্ঘদিন পর পরিচালকের মুখে এবার তিনি শুনবেন লাইট, ক্যামেরা, অ্যাকশন শব্দগুলো। রবিন খান পরিচালিত ও ইমপ্রেসে টেলিফিল্মের নতুন ছবির নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ‘কানাগলি’।

এছাড়া ‘লিংকআস’ নামে একটি ডিজিটাল প্লাটফর্মের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন তিনি। চলচ্চিত্রের আসনটা পাকাপোক্ত ছিল তার। আর সামনেও নতুনভাবে ফিরতে চান তিনি।

অপু বিশ্বাস বলেন, “সংসার হওয়ার পর কাজে কিছুটা বিরতি হয়েছে। কিন্তু আমি সেজন্য নিজেকে গুছিয়ে সময় নিয়ে কাজে ফিরতে চাচ্ছি। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন।”

অপু বিশ্বাস এরইমধ্যে ‘ওপারে চন্দ্রাবতী’, ‘কানাগলি’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ -এই তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এসবের মধ্যে ‘কানাগলি’ ছবিতে আগে চুক্তিবদ্ধ হওয়ায় এ ছবির কাজ আগে শুরু করতে চান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর