,

অস্ট্রেলিয়ার নতুন শুরুর দিনে মারক্রামের ব্যাটিং শো

news-image

স্পোর্টস ডেস্ক : বল টেম্পারিংয়ে এমনিতেই টালটামাল পুরো অস্ট্রেলিয়ান ক্রিকেট। সেখানে জোহানেসবার্গ টেস্টে উজ্জীবিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসিদের দাঁড়াতে পারাটাই যেন সৌভাগ্যের। তারওপর, টেস্ট শুরুর আগেই দুঃসংবাদ। ইনজুরির কারণে খেলতে পারছেন না দলের সেরা পেসার মিচেল স্টার্ক। যে কারণে, অভিষেক হয়ে গেলো চ্যাড জেমস সেয়ার্সের।

এই ম্যাচেই আবার নতুন অধিনায়ক টিম পেইনের অধীনে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। বলতে গেলে, অসিদের নতুন পথ চলা শুরু হলো জোহানেসবার্গের এই টেস্টের মধ্য দিয়ে। বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হয়েছেন স্মিথ, ওয়ার্নার আর ক্যামেরন বেনক্রফট। এই তিনজনকে বাদ দিয়ে ক্রিকেটে নতুন পথচলাই শুরু হলো অসিদের।

এমন ম্যাচেই কি না টস হারলো অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। এই ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন প্রোটিয়া ওপেনার এইডেন মারক্রাম। ২১৬ বলে খেলেছেন ১৫২ রানের দুর্দান্ত এক ইনিংস। ব্যাট হাতে জ্বলে উঠেছেন এবি ডি ভিলিয়ার্সও। তিনি ১১৯ বল খেলে করেছেন ৬৯ রান। এছাড়া হাশিম আমলা করেছেন ২৭ রান।

প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়িয়েছে ৩১৩ রান। ২৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন টেম্বা ভাবুমা এবং ৭ রানে উইকেটে রয়েছেন কুইন্টন ডি কক। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত চ্যাড সেয়ার্স। ১ উইকেট নেন নাথান লায়ন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে