,

আর্জেন্টিনার অনুপ্রেরণা এখন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : স্পেনের বিপক্ষে বিশ্বকাপ প্রীতি ম্যাচে হাফ ডজন গোল হজম করার পর বিধ্বস্ত আর্জেন্টিনার ফুটবলারদের কাছে এখন অনুপ্রেরণার নাম লিওনেল মেসি। এই ফুটবল জাদুকর হ্যামস্ট্রিয়ের চোটের কারণে খেলতে পারেননি। গ্যালারিতে বসে দেখেছেন সতীর্থদের অসহায় অবস্থা। ম্যাচ শেষে অবশ্য তিনি আর্জেন্টিনার ড্রেসিং রুমে গিয়ে লিওনেল মেসি সতীর্থদের অনুপ্রাণিত করেছিলেন।

আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম লা নাসিওন এক রিপোর্টে জানিয়েছে, ম্যাচ শেষে মেসি চলে যান দলের লকার রুমে। বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়া সতীর্থদের উদ্দেশে অনুপ্রেরণা দেন তিনি। সবাইকে মাথা উঁচু করার আহ্বান জানিয়ে মেসি বলেন, ‘আমরা অবশ্যই এই বাজে পরিস্থিতি কাটিয়ে উঠব। হতাশ হওয়া যাবে না।’ মেসির এই তৎপরতার কথা জেনে ভীষণ খুশি কোচ হোর্হে সাম্পাওলি। বার্সা সুপারস্টারের মনোভাবের প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, মেসির হ্যাটট্রিকেই এবারের বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক কোনো আসরের শিরোপা জেতার সম্ভবত এটাই শেষ সুযোগ মেসির সামনে। এর আগে আর্জেন্টিনা গত তিন বছরে টানা তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালেও পৌঁছেও শিরোপার দেখা পায়নি। এর মধ্যে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের অতিরিক্ত সময়ে জার্মানির কাছে হারে তারা। পরের দুই বছর দুই বার কোপা আমেরিকার ফাইনালে হারে চিলির কাছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর