,

কালবৈশাখি ঝড়ে রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ চলে যাওয়ায় রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ‘ক্যাশ কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। শুক্রবার বিকালে ঢাকা মহানগর মহিলা কলেজ কেন্দ্রে ৩২৮টি পদের জন্য এ পরীক্ষায় বসেছিলেন প্রায় চার হাজার চাকরিপ্রত্যাশী।

ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির সদস্য সচিব বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক মোশাররফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ছিল। বিদ্যুৎ না থাকায় পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীরা একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে পারছিলেন না। তাই পরীক্ষাটি বাতিল করা হয়েছে।’

শুক্রবার বিকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি হয়। এ সময় কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়। সাড়ে ৫টার পর আকাশ ধীরে ধীরে মেঘমুক্ত হতে থাকে।

এ পরীক্ষা কবে নেওয়া হবে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা বলেন, ‘আগামী মাসের মাঝামাঝি এ পরীক্ষা নেওয়া হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তখন নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর