,

পাকিস্তান সফরে যাচ্ছে না গেইল-হোল্ডার

news-image

স্পোর্টস ডেস্ক : তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের পাকিস্তানে সফরের কথা রয়েছে। কিন্তু সংক্ষিপ্ত এ সফরের জন্য স্কোয়াডে নেই সিনিয়র অনেক খেলোয়াড়ই। পাকিস্তানে না যাওয়ার দলে আছেন অধিনায়ক জেসন হোল্ডার ও ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটার। নিরাপত্তার জন্যই তারা পাকিস্তান যেতে রাজি হননি। আগামী ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত পাকিস্তান সফর করবে দলটি।

গেইল-হোল্ডার ছাড়াও দলে নেই দেবেন্দ্র বিশু, শাই হোপ, কার্লোস ব্রেথওয়েট,অ্যাশলি নার্সের মতো নিয়মিত খেলোয়াড়রা। অভিজ্ঞদের মধ্যে আছেন শুধু মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন ও স্যামুয়েল বদ্রি। আর অনভিজ্ঞ এ দলটিকে নেতৃত্ব দেবেন জেসন মোহাম্মদ। স্কোয়াডে এসেছে দুই নতুন মুখ আন্দ্রে ম্যাককার্থি ও ওডিয়েন স্মিথ।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তান তাদের প্রায় সব হোম সিরিজই খেলেছে আরব আমিরাতে। ২০১৫ সাল থেকে প্রেক্ষাপট পরিবর্তনের শুরু। জিম্বাবুয়ে, বিশ্ব একাদশ ও গত বছরের অক্টোবরে সবশেষ সীমিত ওভারের একটি ম্যাচ খেলতে পাকিস্তানে পা রাখে শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, চাদউইক ওয়াল্টন, মারলন স্যামুয়েলস, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে ম্যাককার্থি, রায়াদ এমরিত, স্যামুয়েল বদ্রি, কিমো পল, ভিরাস্যামি পারমল, ওডিন স্মিথ, কেসরিক উইলিয়ামস।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর