রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের বক্তব্যের কড়া সমালোচনা দীপিকার

news-image
বিনোদন ডেস্ক : এবার সালমান খানের সমালোচনা করলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। গত ফেব্রুয়ারিতে সালমান খান একটি অনুষ্ঠানে অবসাদ ও বিষণ্নতাকে (ডিপ্রেশন) বিলাসিতা বলে মন্তব্য করেন।  তখন সালমান বলেছিলেন, অনেকেই অবসাদগ্রস্ত ও আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু আমি বিষণ্ন হওয়ার মতো বিলাসিতা করতে পারি না।
এরপর অনেকেই সালমানের সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা তৈরি হয়। এবার সেই কথার রেশ ধরে কথা বলেছেন দীপিকা।
সম্প্রতি ‘হাউ ইন্ডিয়া পারসিভস মেন্টাল হেলথ’ নামে একটি সামাজিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে দীপিকা বলেন, এই রোগটি (বিষণ্নতা) যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে, যে কারও হতে পারে।
এই নায়িকা আরও বলেন, কেউ কেউ বিষণ্নতাকে বিলাসিতা মনে করেন। অনেকের ধারণা, যাদের অনেক পয়সা আর অফুরন্ত অলস সময়, তারাই বিষণ্নতা রোগটিকে মনে মনে বানায়, এটাকে মনগড়া ভাবে। এই ভ্রান্ত ধারণাটি ভাঙতে হবে।
মানসিক রোগের ব্যাপারে সচেতনতা বাড়াতে অনেক দিন থেকেই কাজ করছেন দীপিকা। মানসিক রোগীদের নিয়ে ঠাট্টা করা একদম পছন্দ করেন না এই নায়িকা।
দীপিকা সালমানকে ইঙ্গিত করে কিছুটা সমালোচনা করে বলেন, মানসিক রোগীদের ব্যাপারে সবারই সচেতন হওয়া জরুরি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ