,

সরকার বিএনপিকে পুরোপুরি স্তব্ধ করে দিতে চায় : ফখরুল

news-image

অনলাইন প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই জনগণকে দূরে সরিয়ে রেখে রাজনীতিকে স্বৈরতান্ত্রিক পর্যায়ে নিয়ে গেছে। তারা বিরোধী দল বিএনপিকে পুরোপুরি স্তব্ধ করে দিতে চায়।

আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে ফখরুল এসব কথা বলেন। তিনি আরও বলেন, তিন বার জনগণের বিপুল ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সরকার যে আচরণ করছে তা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে আশা করা যায় না।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। ওই দিনই আদালত থেকে তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। বর্তমানে সেখানেই আছেন খালেদা জিয়া। ফখরুল বলেন, খালেদা জিয়াকে নির্জন পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে। কারাগারে নেয়ার পর তিন দিন তাকে ডিভিশন সুবিধা দেয়া হয়নি। এখনও তিনি কারাগারে তার প্রাপ্য সুবিধা পাচ্ছেন কী না- তা আমরা জানি না।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, তিনি (খালেদা জিয়া) জামিন পেয়েছেন, কিন্তু তাকে বের হতে দেয়া হচ্ছে না। বিচারের সব রকম প্রক্রিয়াকে ইচ্ছে করে বিলম্বিত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী