,

অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারিতে ‘স্বস্তিতে’ ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বল বিকৃতি কাণ্ডে ক্রিকেট বিশ্বজুড়ে চলছে তীব্র সমালোচনা। এরই মধ্যে শাস্তি ঘোষণা করা হয়েছে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের বিরুদ্ধে। আর তাতেই যেন স্বস্তি ফিরে এসেছে টিম ইন্ডিয়া শিবিরে।

প্রসঙ্গত, এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছে স্মিথ ও ওয়ার্নারকে। ব্যানক্রফটের উপরে এসেছে নয় মাসের নিষেধাজ্ঞা।

ওয়ার্নাররা ১২ মাস নির্বাসনে থাকায় তারা কেউই ভারতের বিরুদ্ধে দু’টো সিরিজে নামতে পারবেন না। নতুন বছরের এপ্রিল পর্যন্ত স্মিথ ও ওয়ার্নারকে পাবে না অস্ট্রেলিয়া। চলতি বছরের নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। সেখানে চার টেস্টের সিরিজ খেলবে ভারতীয় দল। ফেব্রুয়ারিতে ফের দেখা হবে ভারত ও অস্ট্রেলিয়ার। এমন পরিস্থিতিতে টিম অস্ট্রেলিয়ার থেকে রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারত শিবিরকেই বেশি শক্তিশালী মনে করছেন অনেকে।

উল্লেখ্য, টিম ইন্ডিয়ার সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানিও। ১৯৪৭-৪৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজে নেমেছিল ভারতীয় দল। তার পরে ৭১ বছর কেটে গেছে। অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত একটি টেস্ট সিরিজও জিতে আসতে পারেনি। স্মিথ-ওয়ার্নার শাস্তি পাওয়ায় ভারতের সামনে অজি-ভূমে গিয়ে টেস্ট সিরিজ জেতার সম্ভাবনা বেড়ে গেছে। কোহলিরা যদি জিততে পারেন, তাহলে নতুন এক ইতিহাস তৈরি হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে