,

হ্যাকিং ঠেকিয়ে দিল মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

news-image

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকেও সম্প্রতি সুইফট মেসেজ হ্যাক করে অর্থ চুরির চেষ্টা করেছে হ্যাকাররা। তবে তাদের সে চেষ্টা ঠেকিয়ে দিয়েছে ব্যাংকটির কর্মকর্তারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্যাংক নেগারা মালয়েশিয়া জানিয়েছে, মঙ্গলবার ওই হ্যাকিংয়ের চেষ্টায় তাদের কোনো আর্থিক ক্ষতি হয়নি।

অর্থ স্থানান্তরের ওই অনুরোধ সুইফটের গ্লোবাল পেমেন্টস নেটওয়ার্ক থেকে এসেছিল কিনা, তা স্পষ্ট করেনি মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে বিস্তারিত তথ্যও তারা প্রকাশ করেনি।

বিবৃতিতে বলা হয়েছে, সুইফট, অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক অননুমোদিত অর্থ স্থানান্তরের সব চেষ্টা তাৎক্ষণিকভাবে আটকে দিয়েছে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার একই কায়দায় চুরি হয়।

পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলংকায় যাওয়া ২ কোটি ডলার ফেরত আসে। তবে ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার জুয়ার টেবিল ঘুরে হাতবদল হয়। তার মধ্যে দেড় কোটি ডলার উদ্ধার করা গেলেও বাকি অর্থ উদ্ধার হয়নি এখনও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর