,

আশুগঞ্জে উপনির্বাচনে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন একে খান ও লোকমান

news-image
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ২ টি ওয়ার্ডের শূন্য ইউপি সদস্য পদের উপনির্র্বাচনে  বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন একে খান ও লোকমান হোসেন। দুইটি ওয়ার্ডের মধ্যে দূর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে একে খান টিউবওয়েল প্রতীকে ৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল-আমীন তালা প্রতীকে ৪৩০ ভোট , উজ্জ্বল মিয়া মোরগ প্রতীকে ৩৬২ ভোট, নুরুজ্জামান শাকিল আপেল প্রতীকে ৩০৯ ভোট ও বায়েজিদ মিয়া ফুটবল প্রতীকে ৩২ ভোট পেয়েছেন।
এই ওর্য়াডে মোট ২৮১৮ জন ভোটারের মধ্যে ১৬২৬ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন, তারমধ্যে বৈধ ভোট হয়েছে ১৫৯৮ টি ও বিনষ্ট ভোট হয়েছে ২৮টি। অপরদিকে লালপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে লোকমান হোসেন মোরগ প্রতীকে ২৬২ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজেড়া বেগম তালা প্রতীকে ২৪২ ভোট, উমর ফারুক ফুটবল প্রতীকে ২৩০ ভোট পেয়েছেন। এই ওয়ার্ডে মোট ১১০২ জন ভোট ভোটারের মধ্যে ৭৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে একটানা বিকাল ৪ পর্যন্ত চলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন।
আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আশুগঞ্জ উপজেলায় ২টি ওয়ার্ডের শূণ্য ইউপি সদস্য পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন দূর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের একে খান ও লালপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিজয়ী হয়েছেন লোকমান হোসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর