,

পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার কোচ

news-image

একের পর এক ধাক্কা অস্ট্রেলিয়া ক্রিকেটের গায়ে। এবার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ড্যারেন লেম্যান। বৃহস্পতিবার আচমকা পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক এই ব্যাটসম্যান।

বল টেম্পারিংয়ের ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন লেম্যান। তাই কোনও শাস্তির মুখোমুখি হতে হয়নি তাকে। কিন্তু বৃহস্পতিবার ক্যামেরন ব্যানক্রফট ও স্টিভেন স্মিথের কান্নাভেজা সংবাদ সম্মেলনের পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাল (শুক্রবার) থেকে শুরু হওয়া জোহানেসবার্গ টেস্টটি অস্ট্রেলিয়ার কোচ হিসেবে তার শেষ ম্যাচ।

৪৮ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার তদন্তে নির্দোষ প্রমাণিত হলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন কারও দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। আর সেই কারণেই তার এই সিদ্ধান্ত। যদিও এই সিদ্ধান্তটি তার কাছে, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন বিষয়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর