,

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার পাহাং প্রদেশে শ্রমিক বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনায় পতিত হয়ে দুই বাংলাদেশি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ছয় জন। এর মধ্যে ৫ জনই বাংলাদেশি ।

মালয়েশিয়ার গণমাধ্যম ‘নিউ স্ট্রেইটস টাইমস’ জানায়, দেশটির ইস্ট কোস্ট মহাসড়কের কুয়ান্তানে এই ঘটনা ঘটে।

পাহাং তেমারলো পুলিশ প্রধান জানদিন মাহমুদ জানান, নিহতদের মধ্যে একজন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম হোসেইন ফরহাদ (৩৬)। ওই বাংলাদেশি চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন। এছাড়া বাকিদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ প্রধান জানদিন মাহমুদ।

পুলুশ প্রধান আরও জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণে সড়কের পাশের লেনে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি উল্টে দুর্ঘটনাটি ঘটতে পারে। আহতদের স্থানীয় সুলতান হাজি আহমদ শাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর