,

ভেনেজুয়েলায় হাজতে অগ্নিকাণ্ডে নিহত ৬০

news-image

ভেনেজুয়েলায় ভ্যালেন্সিয়া শহরের একটি পুলিশ স্টেশনে অগ্নিকাণ্ডে ঘটনায় অন্তত ৬০ হাজতীর প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকটি স্থানীয় সূত্র জানায়, অগ্নিকা-ের ঘটনায় নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে।

একজন কয়েদী তার তোশকে আগুন লাগিয়ে দেওয়ার পরই আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ স্টেশনে আগুন লাগার পরপরই কয়েদীদের স্বজনরা সেখানে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা হাজতখানা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। ওইসময় বিক্ষুব্ধদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

উনা ভেনটানা লা লিবারটিড এর প্রধান কার্লোস নিয়েটো বলেন, কয়েক ডজন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। বেসরকারিভাবে জানা গেছে, সেখানে অন্তত ৬০-৭৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে সরকারিভাবে বলা হচ্ছে, অগ্নিকা-ের ঘটনায় মাত্র ৫ জনের প্রাণহানি ঘটেছে।

সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর