,

অনিয়মে ক্ষুব্ধ মন্ত্রী, শাসালেন প্রকৌশলীকে

news-image

নিউজ ডেস্ক : রাস্তার কাজের অনিয়ম হয়েছে কিন্তু ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না- এমন অভিযোগ পেয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও পরিবীক্ষণ) আবুল কাসেম ভূঁইয়াকে চেয়ার থেকে সরিয়ে দেয়ার হুমকি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে এ ঘটনা ঘটে।

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, একেএমএ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফয়জুর রহমান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেছা বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্র জানায়, টাঙ্গাইলের মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া সড়ক নির্মাণের অনিয়মের কারণে মন্ত্রী ক্ষুদ্ধ হন। টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়ক ও ঢাকামুখী গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে। এর আগে সংসদীয় কমিটির সদস্য নাজমুল হক প্রধানকে আহ্বায়ক করে দুই সদরস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরিদর্শন শেষে সংসদীয় উপ-কমিটি প্রতিবেদন দেয় বৈঠকে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়- কাজ মানসম্মত হয়নি। কাজ শেষ হওয়ার পর এখনই রাস্তা নষ্ট হয়ে গেছে। ঠিকাদার কাজ শেষ না করেই বিল নিয়েছেন। রাস্তার কাজে পাথরের পরিবর্তে স্যালভেজ ব্যবহার করা হয়। রাস্তাটি উঁচু-নিচুসহ নানান অনিয়ম পায় সংসদীয় উপ-কমিটি। এজন্য বৈঠকে ক্ষেপে যান ওবায়দুল কাদের।

এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও পরিবীক্ষণ) আবুল কাসেম ভূঁইয়াকে চেয়ার থেকে সরিয়ে দেয়ার হুমকি দেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর