,

মিরপুরে মাশরাফি-সাকিবদের রুদ্ধদ্বার বৈঠক

news-image

ঘড়ির কাটায় দুপুর তখন সোয়া ১ টা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিস কক্ষ থেকে নামছিলেন হার্ড হিটার সাব্বির রহমান। নেমে সোজা হাঁটা ধরলেন একাডেমির দিকে। কিছুক্ষণ পরেই দেখা গেল মুশফিক নিজের গাড়ি পার্ক করে ড্রেসিংরুমের ভেতর দিয়ে মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম দিয়ে সেদিকেই যাচ্ছেন।

শেষের দিকে এলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ততক্ষণে একাডেমির সামনে গাড়িতে সয়লাব। অথচ তাদের সবারাই গন্তব্য ছিল একাডেমির জিমনেশিয়াম।

কারা এসেছে? খোঁজ নিয়ে জানা গেল জাতীয় দল এবং জাতীয় দলের বাইরে সব মিলিয়ে প্রায় ৭০ জন ক্রিকেটার এসে জড়ো হয়েছেন এবং তারা জিমনেশিয়ামে রুদ্ধদ্বার বৈঠক করছেন।

ঢোকার সময় জিমনেশিয়ামের দ্বাররক্ষীকে বলে গেছেন, ক্রিকেটার ছাড়া আর যেন কেউ ঢুকতে না পারে। একাডেমির বাইরে তখন অসংখ্য সংবাদকর্মী অপেক্ষমান।

ছবি:সংগৃহীত

কেন? কারও কাছেই সদূত্তর পাওয়া গেল না। অনুমান করেও কোনো কুল কিনার করা গেল না। কেননা বুধবার (২৮ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ তো ছিলই না, ছিল না কোনো অনুশীলনও।

কিন্তু তারপরেও কেন মাশরাফি-সাকিবসহ এত সংখ্যক ক্রিকেটারের আনাগোনা? কোনো ঝামেলা হলো না তো?

ছবি:সংগৃহীত

না তা হয়নি। অনেক চেষ্টা তদবির করে জানা গেল তারা মূলত জড়ো হয়েছিলেন পিকনিক আয়োজনের উদ্দেশ্যে। বিশাল সেই আয়োজনের জন্য তারিখ, ভেন্যু নির্ধারণে সবাই মিলিত হয়েছিলেন একাডেমি ভবনের জিমনেশিয়ামে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর