,

ভিন্ন রূপে ধরা দিলেন সালমা

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় ফোক তারকা মৌসুমী আক্তার সালমা। দীর্ঘ দুই বছর পর মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন এই সংগীতশিল্পী। গানটির নাম ‘আশায় আশায়’। মিউজিক ভিডিওটিতে নিজেই মডেল হয়েছেন তিনি।

আর মডেল হিসেবে কাজ করতে গিয়ে ভিন্ন রূপে ধরা দিলেন সালমা। সালমার সঙ্গে এখানে মডেল হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র। গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম।

সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ। গত সোমবার ২৬শে মার্চ সালমা তার নিজের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন চৌধুরী।

সালমা বলেন, “অকেনটা হঠাৎ করেই মিউজিক ভিডিওটি প্রকাশ করেছি। প্রকাশের দুদিনের মধ্যেই খুব ভালো সাড়া পাচ্ছি। গায়কির পাশাপাশি সবাই এতে আমার অভিনয়েরও প্রশংসা করছেন। আমার বিশ্বাস গানটি সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালোর দিকে যাবে।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর