,

মুক্তির মিছিলে বাপ্পী-মাহির ‘পলকে পলকে তোমাকে চাই’

news-image

বিনোদন প্রতিবেদক : অবশেষে প্রেক্ষাগৃহে আসছে বাপ্পী-মাহি জুটির নতুন সিনেমা ‘পলকে পলকে তোমাকে চাই’। গত বছরই এ ছবির শুটিং শেষ হয়েছিল। এর আগেও জুটি বেঁধে একাধিক সিনেমা উপহার দিয়েছেন দুজনে। তাদের প্রথম ছবি ছিল ‘ভালোবাসার রঙ’। যেটি দর্শক মহলে বেশ জনপ্রিয়তাও পেয়েছিল। রোমান্টিক ও অ্যাকশন ঘরানায় নির্মিত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি প্রযোজনা করছে ফোর সিজন ফিল্মস।

শাহনেওয়াজ শানু পরিচালিত সিনেমাটি আরো আগেই মুক্তি পাওয়ার কথা ছিল। অবেশেষে মুক্তির জন্য চলতি বছরের এপ্রিলকেই বেছে নিয়েছেন পরিচালক। এটি শাহনেওয়াজের দ্বিতীয় ছবি। তার পরিচালিত প্রথম ছবি ‘মাটির পিঞ্জিরা’ মুক্তি পায় ২০১২ সালে।

পরিচালক শাহনেওয়াজ বলেন, ‘অনেক দিন পরই হলে আসছে বাপ্পী-মাহি জুটি। আমরা সুন্দর গল্পের একটি ছবি নির্মাণ করেছি। আশাকরি দর্শকরা উপভোগ করবেন ছবিটি।’

‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে মাহির চরিত্রের নাম থাকছে বন্যা। একজন সুপার মডেলের উত্থান-পতনের পাশাপাশি এ ছবিতে একটি পরিবারের গল্প থাকবে। এরমধ্যেই মাহির জীবনে এন্ট্রি নেবেন বাপ্পী। ছবিটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, জারা, আহমেদ শরীফ, শিবা শানু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর