,

২৯ অতিরিক্ত ও যুগ্মসচিব পদে রদবদল

news-image

নিজস্ব প্রতিনিধি : প্রশাসনের ২৯ অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১২ অতিরিক্ত সচিব ও ১৭ জন যুগ্মসচিব রয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই রদবদলের আদেশ জারি করা হয়েছে।

নতুন দায়িত্ব হিসেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন অধিদফতরের পরিচালক (অতিরিক্ত সচিব) মতিন উল হক। অতিরিক্ত সচিব রওনক মাহমুদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

এছাড়া বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক (অতিরিক্ত সচিব) মাহমুদ হাসানকে দুর্নীতি দমন (দুদক) কমিশনের মহাপরিচালক নিয়োগ দিতে তাকে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। দুদকের মহাপরিচালক মো. জাফর ইকবালকে বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (মেম্বার ডিরেক্টিং স্টাফ) নিয়োগ দেয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমানকে স্বাস্থ্য সেবা বিভাগে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য অজিদ কুমার পালকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব আলম আরা বেগমকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক (অর্থ) এ কে এম আনোয়ার হোসেন আকন্দকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোস্তাফিজুর রহমানকে তথ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদকে শিল্প মন্ত্রণালয়ে সংযুক্তি এবং বিসিকের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামাল ও তথ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব সুলতান মাহমুদকে ওএসডি করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষকে ওএসডি করা হয়েছে। এছাড়া দুটি আদেশে ১৭ জন যুগ্মসচিবকে বদলি করে আদেশ জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর