,

জোলির প্রেমিক আসলে কে?

news-image

বিনোদন ডেস্ক : কয়েক দিন আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল, অ্যাঞ্জেলিনা জোলি প্রেম করছেন। এমনকি সেই প্রেমিককে বিয়ে করার ব্যাপারেও মনস্থির করেছেন। এখন শুধু ব্র্যাড পিটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হওয়ার অপেক্ষা। জোলির বর্তমান প্রেমিকের পরিচয় তখন বলা হচ্ছিল, তিনি একজন ধনী সমাজসেবী। এখন শোনা যাচ্ছে, জোলির প্রেমিক একজন আবাসন ব্যবসায়ী।

গত বছর ‘বিশ্রী’ভাবে বিচ্ছেদের পর জোলি ও পিট দুজনেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আদালতের সিদ্ধান্তে সন্তানদের সঙ্গে নিয়ে মনোবিদের পরামর্শও নিতে হয়েছে দুজনকে। থেরাপি নেওয়ার সময়ও নিজেদের ‘সাপে-নেউলে’ সম্পর্ক গোপন রাখেননি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। একটি সূত্র জানায়, থেরাপি নেওয়ার সময়টুকুও পিট আর জোলি এক রুমে থাকতে চাইতেন না। সম্পর্কের এতটাই অবনতি হয়েছিল তাঁদের।

তবে দুজনই বোধ হয় এই মানসিক টানাপোড়েন কিছুটা কাটিয়ে উঠছেন। অন্তত নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন তাঁরা। পিট এখন সাবেক স্ত্রী ও অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে নতুন করে প্রেমে মজেছেন। এদিকে জোলির প্রেমিক নিয়ে ধোঁয়াশা কাটছে না। তিনি কোনো সমাজসেবীর সঙ্গে প্রেম করছেন, নাকি আসলেই তাঁর প্রেমিক কোনো ব্যবসায়ী, তা–ও বোঝা যাচ্ছে না। কারণ সাবধানী জোলি সবকিছুই করছেন খুব গোপনে।

জোলির কাছের একটি সূত্র জানায়, এ অভিনেত্রীর বর্তমান প্রেমিক খুব সুদর্শন। দেখতে জোলির চেয়ে বয়স্ক। আর আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত। যদিও তিনি তারকা বা এই গোছের কোনো ব্যক্তিত্ব নন। এলে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর