,

বর্ণিল আয়োজনে শাকিব খানের জন্মদিন পালন

news-image

বিনোদন প্রতিবেদক : বর্ণিল জন্মদিন পালন করলেন শাকিব খান। আজ রাজধানীর হোটেল ওয়েস্টিনে নিজের জন্মদিন পালন ও নিজস্ব ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এখানেই শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন শাকিব খান। অনুষ্ঠানের শুরুতেই সবাইকে অভিনন্দন জানান, ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপরে সবাইকে নিয়ে কেক কাটেন ঢাকাই ছবির শীর্ষ জনপ্রিয় এই অভিনেতা।

শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ জংরহণ করেন। উইপিডিয়া ময়তে শাকিব খান তাঁর ৩৯ তম জন্মদিন পালন করলেন। হোটেল ওয়েস্টিনে শাকিব খানের জন্মদিন পালন অনুষ্ঠান আয়োজন করে সোশ্যাল মিডিয়া ইউটিউব কেন্দ্রিক প্ল্যাটফরম বঙ্গোবিডি।

শাকিব খান সবাইকে শুভাচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি চলচ্চিত্র বিষয় নিয়েই কথা শুরু করেন। শাকিব বলেন, বড় বাজেটে এখন থেকে নিয়মিত সিনেমা প্রযোজনা করব। সেসব ছবিতে আমি অভিনয় করবো। বাংলাদেশ ও ভারত দু-দেশের যৌথ প্রয়াসে ছবিগুলো নির্মিত হবে। শুধু তাই নয়, সেসব ছবিতে নতুন ও মেধাবী যারা অভিনয় করতে চায় তাঁদের সুযোগ দেব।

শাকিব খান আরো বলেন, নতুন যারা সিনেমা বানাতে চায় আমার প্রোডাকশন থেকে তাদের দিয়ে সিনেমা নির্মাণ করাতে চাই। পুরাতন অনেক পরিচালক আছেন যারা ঠিকমতো সাপোর্ট পাচ্ছেন না বলে ছবি নির্মাণ করতে পারছেন না। আমি তাদেরও সুযোগ করে দিতে চাই।

এই অনুষ্ঠানে শাকিব ছাড়াও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রযোজক ইকবাল, কামাল কিবরিয়া লিপু ছাড়াও ইউটিউব চ্যানেল বঙ্গবিডির কর্তারা। তার আগে সবার উপস্থিতি জন্মদিনের কেক কাটেন তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর