,

চলচ্চিত্রে নতুনদের সুযোগ দেবেন শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : যারা নতুন অভিনয়ে আসতে চান তাঁদের সুযোগ দেবেন শাকিব খান। আজ রাজধানীর হোটেল ওয়েস্টিনে নিজের জন্মদিন পালন ও নিজস্ব ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু উপলক্ষে দেয়া বক্তব্যে এ কথা জানান হালের জনপ্রিয় এই নায়ক।

শাকিব বলেন, বড় বাজেটে এখন থেকে নিয়মিত সিনেমা প্রযোজনা করব। সেসব ছবিতে আমি অভিনয় করবো। বাংলাদেশ ও ভারত দু-দেশের যৌথ প্রয়াসে ছবিগুলো নির্মিত হবে। শুধু তাই নয়, সেসব ছবিতে নতুন ও মেধাবী যারা অভিনয় করতে চায় তাঁদের সুযোগ দেব।

শাকিব খান আরো বলেন, নতুন যারা সিনেমা বানাতে চায় আমার প্রোডাকশন থেকে তাদের দিয়ে সিনেমা নির্মাণ করাতে চাই। পুরাতন অনেক পরিচালক আছেন যারা ঠিকমতো সাপোর্ট পাচ্ছেন না বলে ছবি নির্মাণ করতে পারছেন না। আমি তাদেরও সুযোগ করে দিতে চাই।

তিনি নিজের ইউটিউব চ্যানেল প্রসঙ্গে বলেন, নামে বেনামে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অপপ্রচার ও ভুল তথ্যের কারণে অনেক সময় শিল্পীর ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ হয়। তারা মানসিক চাপ এর স্বীকার হয়ে কাজ এর প্রতি মনোযোগী হতে পারেন না। তাদের দুরত্ব বেড়ে যায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাথে। অথচ শিল্পীর ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্ম গুলো দর্শক ও ভক্তদের কাছে সঠিক তথ্য পরিবেশন করতে পারে। তারকা-ভক্ত সম্পর্কটি হয়ে উঠতে পারে আরো সাবলীল,আরো সুন্দর।

এই অনুষ্ঠানে শাকিব ছাড়াও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রযোজক ইকবাল, কামাল কিবরিয়া লিপু ছাড়াও ইউটিউব চ্যানেল বঙ্গবিডির কর্তারা। তার আগে সবার উপস্থিতি জন্মদিনের কেক কাটেন তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর