,

দীপিকা-ক্যাটরিনার সঙ্গে কি চুক্তি করেছেন আলিয়া?

news-image

বিনোদন ডেস্ক : অভিনয় দক্ষতার গুনে এরই মধ্যে ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন আলিয়া ভাট। ছয় বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘টু স্টেট’, ‘হাইওয়ে’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র মতো ব্লকবাস্টার ছবি।

সম্প্রতি অভিনয় জগতে পাঁচ বছর পূর্ণ করেছেন মহেশকন্যা। এ কারণে এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি। যেখানে ২৫ বছর বয়সী এই তারকা বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ছবিতে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আলিয়াকে প্রশ্ন করা হয় কোন কোন নায়িকার সঙ্গে অভিনয় করতে চান তিনি। জবাবে ‘টু স্টেট’খ্যাত এই তারকা বলেন, ‘ক্যাটরিনা আমার বন্ধু, তাই আমরা প্রায়ই ছবি করার ব্যাপারে কথা বলি। একই ব্যাপার দীপিকার ক্ষেত্রেও হয়। আমি ক্যাটরিনা ও দীপিকার সঙ্গে চুক্তি করেছি যে, আমরা একসঙ্গে ছবিতে কাজ করবো।’

আরিয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’তে কাজ করছেন আলিয়া ভাট। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর কাপুর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর