,

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট সু চির গোড়া সমর্থক উইন মিন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উইন মিন্টকে মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির গোড়া সমর্থক বলে পরিচিত উইন মিন্ট। এর ফলে, মিয়ানমারে সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের নিয়ন্ত্রণ সু চির হাতেই থাকছে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে তিন চিয়াও পদত্যাগ করলে উইন মিন্টই পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গিয়েছিল।

২০১৫ সালের নির্বাচনে তার দল ব্যাপক বিজয় অর্জন করার পর থেকে সু চি স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সাংবিধানিকভাবে তার এই পদের কোনো ভূমিকা না থাকলেও তিনি প্রেসিডেন্টের ওপরে থেকেই দায়িত্ব পালন করে যাবেন বলে জানান।

প্রসঙ্গত, সু চির স্বামী ও সন্তান বিদেশি নাগরিক হওয়ায় সাংবিধানিকভাবে তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারবেন না। এজন্যই সু চির একজন অনুগত ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে দরকার ছিল। সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে যাতে তিনি তাকে নিয়ন্ত্রণ করতে পারেন। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর