,

আইপিএলে হায়দরাবাদের অধিনায়ক হচ্ছেন সাকিব!

news-image

টানা সাত বছর আইপিএলে শাহরুখ খানের নাইটরাইডার্সে খেলার পর এবারের আসরে তার দলে জায়গা হয়নি বাংলাদেশের তারকা ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এবার তাকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই দলেই সাকিবের হাতে দেখা যেতে পারে নেতৃত্বের ব্যাটন।

আজ বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এবেলা জানিয়েছে, গত সাত বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল মাতিয়েছেন সাকিব। এবার নিলামে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে নেয় হায়দরাবাদ। ভুবনেশ্বর, মনীষ পা-ে, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, ইউসুফ পাঠানের মতো ভারতীয় ক্রিকেটার থাকলেও নেতা হওয়ার দৌঁড়ে সাকিব আল হাসান বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। অভিজ্ঞতার নিরিখে শেষমেশ যদি সাকিবের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড ওঠে তাহলেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না।

এদিকে, সানরাইজার্সে নেতা হওয়ার দৌড়ে সাকিবকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। হায়দরাবাদের নেতা হিসেবে দলকে শেষে কে নেতৃত্ব দেন, সেটাই এখন দেখার।

বল বিকৃতি কা-ের জেরে ইতিমধ্যে রাজস্থানের নেতৃত্ব ছেড়েছেন স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নারও হায়দরাবাদের নেতৃত্ব হারিয়েছেন। সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর