,

এইচএস‌সিতে অংশ নেবে ১৩,১১৪৫৭ পরীক্ষার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২ এপ্রিল শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেবে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় শিক্ষা সচিবসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন। গত বছর ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলো। এবার মোট কেন্দ্র ২ হাজার ৫৪১টি, শিক্ষা প্রতিষ্ঠান ৮ হাজার ৯৪৩টি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে প্রশ্নপত্রের খাম খোলা হবে। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। ১ এপ্রিল সরকারি ছুটি হওয়ায় একদিন পিছিয়ে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে।

সব ধরনের কোচিং সেন্টার বেআইনি বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোচিং সেন্টার বন্ধ করার ক্ষমতা আমরা রাখি না। এটা দেখে আইন প্রয়োগকারী সংস্থা। আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সংবাদ সম্মেলনে আগামী বৃহস্পতিবার (২৯ মার্চ) থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর