,

দুবাই এয়ারপোর্টে বনি কাপুরের সাথে সুজানা

news-image

বিনোদন ডেস্ক: বাংলাদেশি মডেল অভিনেত্রী সুজানা জাফরের সাথে সদ্য প্রয়াত বলিউড ডিভা শ্রীদেবীর স্বামী বনি কাপুর! বিষয়টি আশ্চর্জনকই বটে! বনির সাথে সুজানা কেন? এমন প্রশ্ন অনেকের মনেই হয়তো উঁকি দিতে পারে। অনেকে এটাও ভাবতে পারেন যে হুট করে সুজানা কি বলিউড চলে যাচ্ছেন?

উঁহু, এমনটা না। দুবাই এয়ারপোর্টে বনি কাপুরের সাথে দেখা হয়ে যায় বাংলাদেশি এই মডেলের। সুজানা নিজেই এই ছবিটি পোস্ট করেছেন। তাতে কোনো ক্যাপশন নেই। চেক ইন দেওয়া রয়েছে দুবাই এয়ারপোর্টের। তাহলে ঘটনা কী?

মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে গিয়ে ড্রাইভিং শিখছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। দেশটির আল কুয়োজ এলাকায় বিশ্ববিখ্যাত বেলহাসা ড্রাইভিং সেন্টারে গাড়ি চালানোর জন্য এরই মধ্যে কোর্সও শুরু করেছেন তিনি।

দুবাইয়ের বেলহাসা ড্রাইভিং সেন্টার থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে মোট ৪০ টি ক্লাস করতে হবে। টানা করতে পারছেন না সুজানা। এজন্য ভেঙে ভেঙে করছেন। এই তো কিছুদিন আগেই দেশে এসেছিলেন। ফের চলে গিয়েছেন দুবাই। সুজানা সেসময় জানিয়েছিলেন তাঁর স্বজনেরা বেশিরভাগ দেশের বাইরে থাকে। তাই দেশের বাইরে গিয়ে যাতে গাড়ি চালাতে সমস্যা না হয় তাই এই গাড়ি চালনা প্রশিক্ষণ।

আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি ফুটবল তারকা ম্যারাডোনা, হলিউড অভিনেত্রী প্যারিস হিলটন, বলিউড অভিনেতা সাইফ আলী খান, সালমান খানের মত ব্যক্তিরা দুবাইয়ের বেলহাসা ড্রাইভিং সেন্টার ক্লাবটির সদস্য। আর এখান থেকেই গাড়ি চালানো শিখছেন বাংলাদেশের সুজানা। আর এই যাতায়ত পথেই হয়তো বনি কাপুরের সাথে দেখা হয়ে গেল সুজানার।চ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর