রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডের দামি আইটেম গার্ল কে?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড, টালিউড কিংবা আমাদের ঢালিউড। বাণিজ্যিক সিনেমার ইন্ডাস্ট্রিতে আইটেম গান এখন জনপ্রিয়। সিনেমার সঙ্গে আইটেম গান না থাকলে যেন সিনেমা হিট করে না।

নির্মাতারাও ছবির সঙ্গে একটা আইটেম গান রাখতে চান। প্রথম সারির নায়িকা থেকে শুরু করে উঠতি নায়িকা সবাই নাচেন আইটেম গানে। বলিউডে আইটেম গানে নাচার জন্য কত পারিশ্রমিক নেন নায়িকারা? এমএসএন ডটকমের প্রতিবেদনের সূত্র ধরে তুলে ধরা হলো সেই তথ্য।

দীপিকা পাড়ুকোন আলাদা করে আইটেম গানে নাচেন না। নিজের ছবির সঙ্গে সামঞ্জস্য থাকলে হয়তো তাকে দিয়ে আইটেম গানের দৃশ্যে অভিনয় করানো যায়। এর জন্য তিনি আট কোটি রুপি নেন।

পাঁচ বছর আগে সঞ্জয়লীলা বানসালির ‘গলিয়ো কি রাসলীলা রাম-লীলা’ ছবির একটি আইটেম গানে নেচে প্রিয়াঙ্কা নিয়েছিলেন ছয় কোটি রুপি। তবে পাঁচ কোটি রুপি না পেলে তিনি আইটেম গানে নাচেন না।

‘বস’ছবির ‘পার্টি অল নাইট’গানে নাচার জন্য সোনাক্ষী সিনহা পারিশ্রমিক নিয়েছিলেন ছয় কোটি রুপি। ‘হিরোইন’ছবির ‘হালকাত জওয়ানি’গানের জন্য কারিনা কাপুর খান পারিশ্রমিক পেয়েছিলেন পাঁচ কোটি রুপি।

বলিউডের জনপ্রিয় ‘আইটেম গার্ল’হিসেবে প্রথম নামটি হচ্ছে মালাইকা অরোরা। ‘মুন্নি বদনাম’, ‘মাহি ভে’, ‘পান্ডে জি’সহ কয়েকটি আলোচিত আইটেম গানে নেচেছেন তিনি। ‘হাউসফুল টু’ছবির আইটেম গান ‘আনারকলি ডিসকো চালি’তে নেচে তিনি পেয়েছেন এক কোটি রুপি।

সানি লিওনকে বলিউডের অনেকগুলো আইটেম গানে দেখা গেছে। তার সবচেয়ে জনপ্রিয় আইটেম গান ‘বেবি ডল’। এই গানে নাচার জন্য নাকি নামমাত্র পারিশ্রমিক নিয়েছিলেন সানি। কিন্তু অন্য কোনো ছবির আইটেম গানে তাকে নেয়ার জন্য প্রযোজকদের গুণতে হচ্ছে তিন কোটি রুপি।

এ জাতীয় আরও খবর

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী